বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে শুরু করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ