বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে নেই কেউ

২৮ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবার এই তিলিকায় ছিলেন ২২ জন। সবমিলিয়ে পাঁচটি ক্যাটাগরি থাকলেও এবার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পাননি কেউ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি।

‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং লিটন দাস। এই ক্যাটাগরির বেতন মাসে ৮ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে বেতন ধরা হয়েছে ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশিদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

সৌম্য সরকার, জাকের আলি, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব আছেন ‘সি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বেতন ৪ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন। এই ক্যাটাগরির বেতন ২ লাখ টাকা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ