বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ধর্ষণের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা মামলায় ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৬ মে এক নারী বগুড়ার নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে হিরো আলম বিয়ে ও নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন। এছাড়া সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ