বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রমজানে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ সিএনজি স্টেশন

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ ঠিক রাখতে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

তবে, আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক ২৪ ঘন্টা খোলা থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ