
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ফাহিমা খাতুন। এছাড়া দুই অঙ্কে পৌঁছতে পারেন কেবল আর তিন ব্যাটার।
১১১ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। ৩.৪ ওভারে মাত্র ছয় রান দিয়ে সানজিদা আক্তার মেঘলা তুলে নেন ৬ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫৬ রানে থামে পাকিস্তান নারী ‘এ’ দল।
রোববার ফানালে ফাহিমা খাতুনের দল মুখোমুখি হবে ভারত নারী ‘এ’ দলের। ভারত প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৫ উইকেটে।


