বাংলাদেশের আকশসীমায় নিষিদ্ধ ভারতের স্পাইসজেট

ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পইসজেটকে বাংলাদেশ আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। আকাশসীমা ব্যবহারের ফি বাবদ বড় অঙ্কের পাওনা স্পাইসজেটের কাছে পায় বাংলাদেশ। বার বার তাগাদা দেওয়া সত্বেও সংস্থাটি অর্থ পরিশোধ না করায় বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের আকাশপথ।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আকাশপথ ব্যবহার-সংক্রান্ত ফিসহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন।

বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে না পারায় স্পাইসজেটকে বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে বিমান চালাতে হচ্ছে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের ফ্লাইটগুলোতে প্রভাব বেশি পড়েছে।

২০০৫ সালে অজয় সিং-এর নেতৃত্বে যাত্রা শুরু স্পাইসজেট। এটি ভারতের অন্যতম বৃহত্তম এবং সাশ্রয়ী বিমান সংস্থা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ