বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নতুন বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে: অর্থমন্ত্রী

সত্যিকার অর্থে  চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও উন্নত, গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে নজর দিতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। নতুন বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ