বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জনঅরণ্য ছেড়ে চলে গেলেন ‘চৌরঙ্গী’র শংকর

বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক মনিশংকর মুখ্যপাধ্যায় মারা গেছেন। তিনি শংকর নামেই বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

শুক্রবার বেলা দেড়টার দিকে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অভিবক্ত যশোর জেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন মনিশংকর মুখ্যপাধ্যায়। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেছেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি।

শংকরের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। অল্প বয়সে ‘কত অজানারে’ বইটি লিখে জনপ্রিয়তা লাভ করেন। তার চৌরঙ্গী উপন্যাস অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এতে মুখ্য চরিত্র ‘স্যাটা বোসে’র ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার

তাঁর কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- চৌরঙ্গী, সীমাবদ্ধ, দ্বিতীয় পুরুষ, অচেনা অজানা, মণিহার, পিকলুর কলকাতা ভ্রমন ইত্যাদি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ