১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

কলম্বিয়ান পপ তারকা শাকিরা দীর্ঘ ১৯ বছর পর আবারো ভারতে আসছেন মঞ্চ মাতাতে। এ বছরের এপ্রিলে ভারতের দিল্লি ও মুম্বাইতে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের মহালক্ষী রেসকোর্স ময়দান ও দিল্লির জাওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন তিনি। কনসার্টগুলোর টিকিট বুকিং শুরু হবে ১ মার্চ থেকে।

শাকিরা ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর মূল শিল্পী হিসেবে পারফর্ম করবেন, যার লক্ষ্য হলো ক্ষুধা ও অপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

২০০৫ সালে ‘হিপস ডোন্ট লাই’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন শাকিরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ