
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ওয়াইফাই দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান ফকির মাহবুব আনাম।
মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।


