শনিবার, মে ১৬, ২০২৬

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত

ইরানে মার্কিন-ইসরায়েলী হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসব গন্তব্যের যাত্রীদের সরাসরি বিমানের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসতে অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ