মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৭ জন

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত সাতজন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

নিহত বাংলাদেশীদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে মারা গেছেন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। এছাড়া, বাহরাইনে আরও একজন বাংলাদেশী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ