নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগে অন্তর্বতী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান সরকারের পররষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে এক বৃফিংয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমির ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেন, বিগত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ এর বিষয়ে ইতিমধ্যে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। কিছু আসনের বিষয়ে আদালতেও যাওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার আমরা একজন রাজসাক্ষী পেয়েছি, যিনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সরকারের কাছে দাবি থাকবে দ্রুত রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার।

এছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমান সরকারের পররষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ