শনিবার, মে ১৬, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশের

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের দেওয়া ১১৫ রানের সহজ টার্গেট ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বুধবার টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান পরের ৪১ রান করতে হারায় ৯ উইকেট। তরুন পেসার নাহিদ রানার গতির মুখে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান।

১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার তানজিদ তামিমের তান্ডবে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ৩২ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত ছিলেন ৪২ বলে ৬৭ রান করে।  ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাহিদ রানা। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ