শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ১০ নারী নেত্রীকে চূড়ান্ত করেছে দলটি।

শুক্রবার জামায়াতের এক সহকারী সেক্রেটারি এ তথ্য জানিয়েছেন। বাকি একজনসহ ২০ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।

দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ