
আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ড. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্বিতনষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।
বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাদেরকে এই পদে নিয়োগদান করেছেন।
সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রীসভার সদস্য সংখ্যা ৪৯ জন। এর মধ্যে প্রধানন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানন্ত্রীর উপদেষ্টা ছিলেন ১০ জন। এর বাইরে ৩ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন।


