মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ছয় উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ডকে। সিরিজের প্রথম ওয়ানডে ২৬ রানে জিতেছিল কিউইরা।

প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নাহিদ রানা ১০ ওভারে ৩২ রান খরচায় নেন পাঁচ উইকেট। সফরকারীদের হয়ে সবচেয় বেশি রান আসে ওপেনার নিক ক্যালির ব্যাট থেকে। ১০২ বলে ১৪ চারের মারে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।

১৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসানের ৭৬ ও শান্ত অর্ধশতকে ৩৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজ বাহিনী। পাঁচ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের নাহিদ রানা।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ