
বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আইশা। সমসাময়িক ঝোঁকে গা ভাসিয়ে না দিয়ে বরাবরই কাজ নির্বাচনে সচেতন তিনি। নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা প্রতিটি মাধ্যমেই নিজেকে মেপে পথ চলছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন আইশা খান। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, বড় পর্দায় নিয়মিত কাজ করার ইচ্ছে আছে তবে, এখনো পুরোপুরি প্রস্তুত নন।
নিজের অভিনীত ‘শেকড়’ সিনেমাটি নিয়ে বিদেশের মাটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন আইশা। সেখানে তার অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি দর্শক মহলে সমাদৃত হয়েছে। তবে এই সাফল্যের রেশ ধরে এখনই নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চান না তিনি।


