বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

চট্টগ্রামে ধারালো অস্ত্র হাতে ছিলেন ছাত্রদল নেতা

চট্টগ্রামে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠি হাতে থাকা দুজনের পরিচয় পাওয়া গেছে। সতাদের একজন ছাত্রদল নেতা ও আরেকজন ছাত্রশিবিরের কর্মী।

পুলিশ ও রাজনৈতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, ধারালো অস্ত্র হাতে ছিলেন নগরীর ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মির্জা ফারুক ও লাঠি হাতে থাকা ব্যক্তি তামাকুন্ডিলেন বণিক সমিতির প্রচার সম্পকদক মোহাম্মদ সাদেক হোসেইন। তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

গত মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ‘ছাত্র” মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ