
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করে বড় অঙ্কের অর্থ আয় করার অভিযোগে মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াসিংটনে।
আইনি সংস্থা ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ এই মামলাটি করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্ত করে মেটা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ আয় করে আসছে।
এছাড়া ফেসবুক ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে প্রায় ১৫ বিলিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছেন। অভিযোগে আরো বলা হয়েছে, মেটা সাধারণ বিজ্ঞাপনদাতাদের চেয়ে প্রতারকদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে।
মেটা অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা প্রতারণা প্রতিরোধে এবং ভুয়া অ্যাকাউন্ট সরাতে নিয়মিত কাজ করছে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণার অভিযোগে ১ কোটি ৯০ লাখ একাউন্ট বন্ধ করা হয়েছে।


