
মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
শুক্রবার দেশটির পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মিত্র দেশগুলো হলো কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের নয় সপ্তাহ পেরিয়ে গেছে।


