
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘দ্য টার্টান আর্মি’ নামে পরিচিত ইউরোপের দেশ স্কটল্যান্ড ফিরেছে ফুটবল বিশ্বকাপে। বাছাইপর্বে ডেনমার্ককে পেছনে ফেলে ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্র-সহ ১৩ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে স্কটল্যান্ড।
এর আগে আটবার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপপর্ব টপকাতে পারেনি স্কটিশরা। এবারের আসরে টার্টান আর্মিরা খেলবে গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপে। হাইতির বিপক্ষে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড।
১৯৫৪ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত মোট ২৩ ম্যাচ খেলেছে স্কটল্যান্ড। ৪ জয়ের বিপরীতে ১২ পরাজয় রয়েছে তাদের।


