
গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে মারা গিয়েছে আরও ৯ শিশু। তাদের মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছিল। আর বাকি ৬ জনের উপসর্গ ছিল। দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৩৫২ জন শুশুর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, হাম শনাক্ত হয়ে বরিশালে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ঢাকায় ৩, খুলনায় ২ আর সিলেটে ১ শিশু মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে ২৯১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৩৫২ জন।


