শনিবার, মে ৯, ২০২৬

সরকার বিরোধী দলকে উপেক্ষা করলে রাস্তায় যেতে বাধ্য হব: নাহিদ

সরকার যদি বিরোধী দলের সহযোগীতাকে উপেক্ষা করে তাহলে রাস্তায় নামতে হবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর গুলশানে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত ‘সংস্কারের অচলাবস্থা: এগুনোর পথ’ শীর্ষক সংলাপে এই কথা বলেন তিনি।

কূটনীতিকদের উদ্দেশে নাহিদ বলেন, সংস্কার বাস্তবায়নে কোন অস্থিতিশীলতা চান না তাঁরা। এখনো তাঁরা আশা করছেন আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ