
শত চেষ্টার পরও বাঁচানো গেলনা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাতে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ প্রেশার ফল করে। এসময় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আরে বাঁচানো যায়নি। মৃত্যুর সময় কারিনার বয়স হয়েছিল ৩০ বছর।

লিভার সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। ঢাকার একটি হাসপাতে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।


