পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

টান টান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত সিলেট টেস্ট জিতে নিল বাংলাদেশ। ৭৮ রানের এই জয়ে দুই বছরের মধ্যে দু’বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। আর সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

বুধবার সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল ১২১ রান আর স্বাগতিকদের ৩ উইকেট। বাংলাদেশের দেওয়া ৪৩৭ রান টপকাতে হলে বিশ্বরেকর্ড করতে হতো পাকিস্তানকে।

সকালের সেশনে ১১.২ ওভারের মধ্যেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সাজিদ ও রিজওয়ানের জুটি ভেঙ্গে শুরুটা করেন তাইজুল। তাইজুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করা সাজিদ। পরের ওভারেই রিজওয়ানকে সেঞ্চুরি বঞ্চিত করেন শরিফুল। ওভারের প্রথম বলেই গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন ৯৪ রান করা রিজওয়ান। ৯৮তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে খুররম শাহজাদ ওয়াইড লং অনে তানজিদকে ক্যাচ দিলে অল-আউট হয় পাকিস্তান।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভারে ৪ মেডেনসহ ১২০ রানে ৬ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ন্যুনতম ৫ উইকেট নিলেন তাইজুল। এ ছাড়া শেষ ইনিংসে নাহিদ রানা দুটি, এবং শরিফুল-মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে নাহিদ রানা ৩টি উইকেট নিয়েছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ