যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের জন্য এখন ফিরতে হবে দেশে

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধিকাংশ বিদেশি নাগরিক এখন আর সহজে দেশটির ভেতরে বসে গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের আবেদন সম্পন্ন করতে পারবেন না।

আবেদনকারীদের এখন নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এই আকস্মিক ঘোষণার পর যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ অভিবাসী, ইমিগ্রেশন আইনজীবী এবং অধিকারকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চালু থাকা ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ পদ্ধতিকে সীমিত করার এই সিদ্ধান্তে অভিবাসীরা শঙ্কিত।

ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কোহলার বলেন, ‘আমরা আইনের মূল উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। এখন থেকে বিশেষ পরিস্থিতি ছাড়া অস্থায়ী ভিসাধারীদের নিজ দেশে ফিরে গ্রিনকার্ডের আবেদন করতে হবে।’

বিশষেজ্ঞদের মতে, এই নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মার্কিন নাগরিককে বিয়ে করা বিদেশি নাগরিক, শিক্ষার্থী ভিসাধারী, এইচ-১বি কর্মী ভিসাধারী পেশাজীবী, ধর্মীয় কর্মী এবং মানবিক সুরক্ষার আবেদনকারীরা।

সূত্র: ঠিকানা

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ