
ইরানে মার্কিন বাহিনীর সামরিক অভিযান ও হামলা চালানো উচিৎ হয়নি বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র যদি অভিযান পরিচালনা না করত তবে এতদিনে ইরান পারমানবিক বোমা তৈরি করে ফেলত।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ২০০৩ সালে ইরাকে হামলারও সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। ওয়াশিংটনের দাবি, শান্তিপূর্ন পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান এই দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে।


