
ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন একাধিকবার পিছিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে এবং অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা দেশব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।


