জ্বালানি লোডিংয়ের পর রূপপুরে কারিগরি ত্রুটি, পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পর পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় কার্যক্রম সমায়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

সোমবার নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে বিভিন্ন নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা চালানো হয়। এ সময় ছোটখাটো ত্রুটি শনাক্ত হওয়া স্বাভাবিক।

প্রকল্পের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সৈকত আহমেদ জানান, চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত শীতলীকরণ পরীক্ষার সময় ত্রুটিটি ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুতই কার্যক্রম বন্ধ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ