আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (২২ জুন) থেকে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী কয়েকদিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি অতি ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ