ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূতের নৌভ্রমণ

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে নৌকায় করে হাটটি ঘুরে দেখেন তিনি।

ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন ক্রিস্টেনসেন।

নৌকায় বসে পেয়ারা কেনাবেচা, পরিবহন কার্যক্রম ও স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা দেখেন তিনি। পাশাপাশি হাটসংলগ্ন খাল-বিল, সবুজে ঘেরা পরিবেশ এবং পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদও নেন।

ভাসমান পেয়ারার হাট ঘুরে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানকার ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ