মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

প্রধান উপদেষ্টার সময়সীমা মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না বলে পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

রোববার নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইনকানুন, বিধিবিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেট, যাতে সবাই…ফ্রি ফেয়াগেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে সময়সীমা (টাইম ফ্রেম), ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ