
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রর স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দুই নেতা পৌঁছান।
এছাড়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তাঁর কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।


