শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

শরীয়তপুরে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাতজনের নামে হত্যাচেষ্টা মামলা

শরীয়তপুর সদর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাতজনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

মঙ্গলবার হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।

সোমবার দুপুরে ঘটনার পর রাতেই সমকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

আসামিরা হলেন- নুরুজ্জামান শেখ (৪২), শামীম শেখ (৩৯), ইব্রাহিম মোল্লা (৪০), জিহাদ মোল্লা (২১), মাকসুদা বেগম (৩৫), মনির ঢালী (৩০) এবং সালাউদ্দিন ঢালী (৪৫)।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ