
মা-বাবর সামনেই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে প্রাইভেটকারে আগুন লেগে দগ্ধ হয়ে চার বছরের শিশু জিহানের মৃত্যু হয়েছে। নারাণগঞ্জের রূপগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার জিহান তার মা-বাবার সাথে খালার বাসায় যাচ্ছিল। এসময় নারাণগঞ্জের রূপগঞ্জে তাদের প্রাইভেট কারটি সিএনজি নিতে ফিলিং স্টেশনে যায়। সেখানে শিশু জিহানকে ভেতরে রেখে মা-বাবসহ অন্যরা নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ির কাছে ছুটে গেলেও খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই শিশু জিহানের মৃত্যু হয়।
এদিকে, মৃত্যুর ঘটনার খবর পেয়ে ফিলিং স্টেশনটিতে জিহানের স্বজনরা ভাংচুর চালায়। তাদের অভিযোগ সিএনজি ফিলিং স্টেশনের গাফিলতির কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।


