বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

দলটি যে আনপ্রেডিকটেবল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারো তার প্রমান দিলো পাকিস্তান। স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

আগের ম্যাচেই দক্ষিন আফ্রিকার বিপক্ষে রেকর্ড সাড়ে তিনশর বেশি রান চেজ করে জিতেছিলো পাকিস্তান। কিন্তু করাচিতে শুক্রবার ফাইনালে ঠিক বিপরীত চিত্র। আড়াইশো রানও করতে পারলো না তারা। পাত্তাই পেলো না কিউদের কাছে। ৫ উইকেটের জয়ে ট্রফি উঁচিয়ে ধরল নিউজিল্যান্ড।

আগে ব্যাটিং করে স্বাগতিক পাকিস্তানের সংগ্রহ ২৪৩ রান। পঞ্চাশ ছুঁতে পারেননি কোন ব্যাটসমেন। পাকিস্তানি অধিনায়ক রিজওয়ান সর্বেোচ্চ করেন ৭৬ বলে ৪৬ রান। নতুন বলে ও ডেথ ওভারে দারুন বোলিং করে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উইলিয়াম ও’রোক।

জবাব দিতে নেমে লক্ষ বেশি বড় না হওয়ায় ধীরে সুস্থে খেলতে থাকে নিউজিল্যান্ড। শুরুতেই দলীয় ৫ রানে আউট হয়ে পেভিলিয়নের পথ ধরেন ওপেনার উইল ইয়াং। এরপর কেন উইলিয়ামসন এবং ডেভিড কনওয়ে মিলে গড়েন ৭১ রানের জুটি।

সবশেষ তিন ইনিংসে শূন্য রানে ফেরা লেথাম এবং মিচেলের ৮৭ রানের জুটি জয়ের পথ মসৃন করে দেয়। মিচেল ৫৭ এবং লেথাম করেন ৫৬ রান। পাকিস্তানের হয়ে সর্বেোচ্চ ২টি উইকেট নেন নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৪২ (ফাখার ১০, বাবর ২৯, শাকিল ৮, রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তাহির ৩৮, খুশদিল ৭, ফাহিম ২২, আফ্রিদি ১, নাসিম ১৯, আবরার ১*; ডাফি ৭-০-৪৮-১, ও’রোক ৯.৩-০-৪৩-৪, ব্রেসওয়েল ১০-১-৩৮-২, স্মিথ ৭-০-৪৬-১, স‍্যান্টনার ১০-১-২০-২, ফিলিপস ৬-০-৪১-০)

নিউ জিল্যান্ড: ৪৫.২ ওভারে ২৪৩/৫ (ইয়াং ৪, কনওয়ে ৪৮, উইলিয়ামসন ৩৪, মিচেল ৫৭, ল‍্যাথাম ৫৬, ফিলিপস ২০*, ব্রেসওয়েল ২*; আফ্রিদি ৯-০-৪৫-১, নাসিম ৮-০-৪৩-২, ফাহিম ২.২-০-১৬-০, আবরার ১০-০-৬৭-১, সালমান ১০-০-৪৫-১, খুশদিল ৬-০-২২-০)

ফল: নিউ জিল‍্যান্ড ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন

ম‍্যান অব দ‍া ম‍্যাচ: উইল ও’রোক

ম‍্যান অব দ‍া সিরিজ: সালমান আলি আগা

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ