
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পর্দা উঠবে আইসিসি’র বনেদি ক্রিকেট আসর চ্যাম্পিয়ন্স ট্রফির। বিশ্বের ক্রিকেট খেলুড়ে শীর্ষ আট দল অংশ নেবে এই টুর্নামেন্টে। দলগুলো হল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা, আফগানিস্তান এবং স্বাগতিক পাকিস্তান।
বনেদি এ ক্রিকেট আসরে রেকর্ড প্রাইজমানি দেবার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার যা বাংলাদেশী মুদ্রায় ২৭ কোটি ১৮ লাখ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আইসিসি।
ফাইনালে পরাজিত দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা ১৩ কোটি ৫৩ লাখ টাকা। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার বা ৭ কোটি টাকা। নবম আসরে মোট প্রাইজমানি ৫৯ লাখ ডলার বা ৮৩ কোটি টাকা।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য পাবে ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ টাকা। এছাড়া অংশগ্রহনকারী প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৫১ লাখ টাকা।


