বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপুল পরিমান আর্থিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্টের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাজেট কাঁটছাটের পদক্ষপে হিসেবে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপুল পরিমান আর্থিক সহায়তা বন্ধ বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, ডিওজিই জানিয়েছে ভারতে ভোটার বৃদ্ধি পাওয়ায় ২১ মিলিয়ন ডলারের প্রকল্প এবং বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি থাকার কারনে ২৯ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রকল্পও বাতিল করা হয়েছে।

ডিওজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের ডলার এসব প্রকল্পে খরচ করা হবে না। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তায় ব্যাপক কাঁটছাটের অংশ।

ইলন মাস্ক বার বার দাবী করে আসছেন, বাজেট কাঁটছাট না করলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের কয়েকদিন পরই এই ঘোষণা এল।

ডিওজি আরও জানিয়েছে এই তহবিল আর কখনোই পাওয়া যাবে না।

ভারত- বাংলাদেশ ছাড়া মোজাম্বিকে ১ কোটি ডলার, কম্বোডিয়ায় ১ কোটি ২০ লাখ ডলার, প্রাগ সিভিল সোসাইটি স্টোরের জন্য ৩২ লাখ ডলার, সার্বিয়ায় ১৪ মিলিয়ন ডলার, মালদোভায় ২২ মিলিয়ন ডলার সহায়তা বাতিল কার হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ