বুধবার, মে ৬, ২০২৬

সাংবাদিক দম্পতি রূপা-শাকিল ৫ দিনের রিমান্ডে

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জু করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের গোলচত্তর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট জিএম ফরহাদ ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এর আগে আদাবর থানার আরেক মামলায় তাদের দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল।

আদালতে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শনানি করেন। তবে আসামী পক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

শাকিল আহমেদ ও ফারজানা রূপা একাত্তর টিভির সাবেক সাংবাদিক। ক্ষমতার পালা বদলের পর তারা দেশ ছাড়ার চেষ্টা করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২১ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ