রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অস্কারের সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পুষ্কার জিতলো আনোরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোমবার অনুষ্ঠিত ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ২০২৫ সালের অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতলো “আনোরা”।

ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পর দূর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্পই এবার জয় করলো ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট।

সিনেমাটি মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। যার মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিকি ম্যাডিসন। এছাড়া পরিচালক শন বেকার অসাধারণ সাফল্য অর্জন করেছেন, তিনি একাই জিতেছেন তিনটি পুরুষ্কার।  সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য, এবং সেরা চলচ্চিত্র সম্পাদনা গেছে তার পকেটে।

“দ্য ব্রুটালিস্ট” ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এড্রিয়েন ব্রোডি। এর আগে চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছিলেন তিনি।

সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন কিয়ারান কালকিন, “এ রিয়েল পেইন” ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য।সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জো সালদানা “এমিলিয়া পেরেজ” ছবির জন্য। একই সঙ্গে, তিনি প্রথম ডোমিনিকান বংশোদ্ভূত আমেরিকান কোন ব্যক্তি, যিনি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন।

ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

কনক্লেভ চলচ্চিত্র সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পিটার স্ট্রগান।

এবারের অস্কারের মঞ্চে শ্রদ্ধা জানানো হয় জেমস বন্ড কে। তাও একেবারে নাচে গানে। দোজা ক্যাট, লিসা ও রে গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান। গানের সঙ্গে ছিল এ সময়ের আলোচিত অভিনেত্রী মারগারেট কোয়ালির নাচ।

১৯৭৩ সালের জেমস বন্ড সিনেমা ‘লিভ অ্যান্ড লিভ লিভ’-এর থিম সং ধরেন ব্ল্যাকপিংক গায়িকা লিসা, এরপর দোজা ক্যাট শোনান ‘ডায়মন্ডস আর ফরএভার’-এর থিম, সবশেষে রে পরিবেশন করেন ‘স্কাইফল’-এর গান।

বিজয়ী হলেন যারা

• সেরা সিনেমা: আনোরা

• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)

• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)

• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)

• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)

• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)

• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)

• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)

• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট

• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল

• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো

• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড

• সেরা পোশাক পরিকল্পনা: উইকেড

• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য সাবস্ট্যান্স

• সেরা শিল্প নির্দেশনা: উইকেড

• সেরা শব্দগ্রহণ: ডুন:পার্ট টু

• সেরা সম্পাদনা: আনোরা

• সেরা চিত্রগ্রহণ: দ্য ব্রুটালিস্ট

• সেরা ভিজ্যুয়াল ইফেক্টসব: ডুন: পার্ট টু

• সেরা স্বল্পদৈর্ঘ্য: আই অ্যাম নট আ রোবট

• সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য: ইন দ্য শ্যাডো অব ত্যা সাইপ্রেস

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ