বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন পল রেইফেল ও ইলিংওয়ার্থ

৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে আইসিসি ফাইনালে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের দায়িত্বে থাকবেন কারা তা প্রকাশ করেছে।

ফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অস্ট্রেলিয়ার পল রেইফেল।

২০২৩ সালে ওয়ানডে এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে  যথাক্রমে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আরেক শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ