বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত বলে জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সোমবার বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাজনাথ আরো বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সাথে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে।

শুক্রবারও ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ