বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

জুলাই গণহত্যা: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গণহত্যার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।

তাজুল ইসলাম বলেন, রামপুরার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে, তাদের নাম পরিচয় এখনি প্রকাশ করা হচ্ছে না কারন তারা সতর্ক হয়ে যেতে পারে অথবা পালিয়ে যেতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ