বুধবার, এপ্রিল ২২, ২০২৬

গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়েছে জনগন: নাহিদ

ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদের দ্রুত বিচার সকলের প্রত্যাশা। দৃশ্যমান বিচার কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়েছে জনগন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টরকন্টিনেন্টালে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, এক্টিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশে ঐক্যের সৃষ্টি করেছে। জাতীয় এই ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে পরাস্ত করা সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, সরকার যে সময়ের কথা বলছে এর মধ্যে সব কাজ শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ