
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. রুম্মান চৌধুরী এআই জগতে ১০০ প্রভাবশালী ব্যাক্তির মধ্যে একজন।
ড. রুম্মান কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লায়েড অ্যালগোরিদমিক এথিকস’ খাতে কাজ করছেন। তিনি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন।
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহন করেন ড. রুম্মান চৌধূরী। তিনি ম্যাসাচুসেটস থেকে ম্যানেজম্যান্ট সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক পাস করেন। এরপর তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স এন্ড কোয়ানটিটেটিভ মেথড বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।
কিভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাতমুক্ত রাখা যায় এবং সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায় এসব বিষয় নিয়েই গবেষণা করেন ড. রুম্মান। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদন্ডের সমন্বয় ঘটানোই তার কাজ।
ড. রুম্মান চৌধুরীকে টাইম ম্যাগাজিন ২০২৩ সালে তার প্রচ্ছদে এআই জগতে ১০০ প্রভাবশালী ব্যাক্তির একজন জানিয়েছিল।


