
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে বহনকারি বিমানটি সোমবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। তার পরিবারও বাংলাদেশে এসেছে।
প্রথম প্রতিক্রিয়াতেই হামজা বলেন, “অসাধারণ, আমার হৃদয় আজ পূর্ণ। এখানে দীর্ঘদিন পর আসতে পেরে আমি খুবই খুশি।” দীর্ঘ ১১ বছর পর তিনি বাংলাদেশে এলেন।
রোববার ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরেন তিনি। সরাসরী ম্যানচেস্টার থেকে সিলেট, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নয় ঘন্টার। দীর্ঘ বিমান ভ্রমনের পরও সাধারণ মানুষ এবং গণমাধ্যমের এমন উম্মাদনায় উচ্ছ্বসিত তিনি।
হামজার প্রথম মিশন ভারতের বিপক্ষে ২৫ মার্চ। এই ম্যাচকে তিনি ডার্বি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ডার্বি জিততে চান এবং ডার্বি জিতে উন্নতির ধারা বজায় রাখতে আগ্রহী।


