বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়নে ১৮ কোটি ১০ লক্ষ টাকা ঘুষ গ্রহন করেন জিএম কাদের।

এছাড়া জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন। মনোনয়ন এবং দলীয় পদ বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন এবং পরে তা বিদেশে পাচার করেন। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ৩০১ জনের হলেও বর্তমানে তা ৫০০-৬০০ জনের, যা পদ বাণিজ্যের সুস্পষ্ট প্রমান।

জিএম কাদের ১৯৯৬ সাল থেকে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তিনি বিরোধী দলীয় নেতার দায়িত্বও পালন করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ