
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে ২১ কোটি টাকা ঘুষ গ্রহনের মামলায় খালাস দিয়েছেন আদালত।
হত্যা মামলা থেকে আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া বাকি আসামিরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান, আবু সুফিয়ান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু।
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বোরহানউদ্দিন জানান, তারেক রহমানের বিরুদ্ধে আর বড় কোন মামলা নেই। এখন তিনি চাইলে দেশে ফিরে আসতে পারেন। দেশবাসী তাকে গ্রহন করার অপেক্ষায় আছেন।
২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


