সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

শিুশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসের নতুন ধরন টাইপ-৫

বিশ্বব্যাপি ডায়াবেটিসের নতুন ধরন টাইপ-৫ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। কারন নতুন এই ধরনে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সাধারনত আমরা ডায়াবেটিস সম্পর্কে যা বুঝি টাইপ-৫ তা থেকে সম্পূর্ন আলাদা।

এশিয়া এবং আফ্রিাকার দেশগুলোতে শিশুদের টাইপ-৫ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন’ আইডিএফ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরে অপুষ্টিজনিত কারনে ইনসুলিন তৈরি হতে না পারলে সে অবস্থাকে চিকিৎসা শাস্ত্রে ডায়াবেটিস টাইপ-৫ বলা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, ভারত ও আফ্রিকার দেশগুলোর শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

টাইপ-৫ এর উপসর্গগুলো হচ্ছে, ওজন হঠাৎ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, ঘনঘন প্রস্রাব, অতিরিক্ত পানি পিপাসা, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি।

তবে, ডায়াবেটিসের নতুন ধরন টাইপ-৫ এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এখনো জানা যায়নি। যেহেতু রোগটি নতুন তাই এর চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। বিশেষজ্ঞদের ধারনা, রোগটি প্রানঘাতি হতে পারে। তাই আইডিএফ বিশ্ববাসীকে রোগটি নিয়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ